সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity

ন্যূনতম ১২ হাজার ৫০০ টাকা পোশাকশ্রমিকদের মজুরি -প্রস্তাব মালিকপক্ষের

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৮১৫ Time View

পোষাক শ্রমিকদের জন্য ন্যূনতম ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দিয়েছে দেশের তৈরি পোশাক খাতের মালিকপক্ষ। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।

 

ন্যূনতম মজুরি শেষমেশ কত হবে তা চূড়ান্ত করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ দুপুর আড়াইটার দিকে মজুরির বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ১২ হাজার ৫০০ টাকা মজুরির মধ্যে ৬৩ শতাংশ মূল মজুরির প্রস্তাব করা হয়।

বৈঠকে দুপুর ১২টায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আসেন। এর কিছুক্ষণ পরেই মালিকপক্ষের প্রতিনিধিরা বৈঠকে প্রবেশ করেন। দুপুর ১২টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় বেলা দেড়টায়।

গত প্রায় দুই সপ্তাহ ধরে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে দেশের পোশাকশ্রমিকেরা আন্দোলন করে আসছেন। ফলে বেশকিছু কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে চলতি সপ্তাহ থেকে বন্ধ কারখানাগুলো চালু হতে শুরু করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24