শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কৃষকরাই এদেশের যোগ্য সন্তান:এমপি নিক্সন চৌধুরী

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১০৫৪ Time View

 

আজ  বুধবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলা চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ‘কৃষকরাই এদেশের যোগ্য সন্তান’ বলে মন্তব্য করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান (নিক্সন) চৌধুরী।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর  রহমান (নিক্সন) চৌধুরী আরও বলেছেন, বীর মুক্তি যোদ্ধারা যেমন জাতির সূর্যসন্তান, তেমনই কৃষকরাই জাতির যোগ্য সন্তুান। তাই আপনাদের উপরেই নির্ভর করে আগামীতে আমাদের স্মার্ট বাংলাদেশ হবে কি না। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে আপনাদের (কৃষকদের ভাইদের) ঐকান্তিক প্রচেষ্টায়ই গড়া সম্ভব বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। এজন্য আগামী নির্বাচনে শেখ হাসিনার পাশে থেকে তাকে বারবার এ দেশের রাষ্ট্রিয় ক্ষমতায় আনার জন্য কৃষক ভাই-বোনদের প্রতি আহ্ববান জানান তিনি।

 

বুধবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নিক্সন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই কৃষকদের ভালোবাসেন। তাই, কৃষকদের প্রতি তিনি সবসময়ই যত্নবান। কৃষি প্রধান দেশ হিসেবে এ দেশকে এগিয়ে নিতেই শেখ হাসিনা কৃষকদের কৃষি কাজে উদ্বুদ্ধ করতেই এ প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করেছেন। সুতরাং আমাদের ভবিষ্যত প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যত উপহার দিতে ও এ দেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনার বিকল্প নেই। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। তিনি যেন, বারবার এ দেশের  রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন এবং আপনাদের সেবা করতে পারেন।

এর আগে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে র‍্যালী বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে প্রান্তিক কৃষদের মাঝে কৃষি বীজ ও সার বিতরণ এবং যুব উন্নয়ন অফিস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে শজ শর্তে ঋন বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

এসময়  স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা জিবাংসূ দাস বলেন, এ অঞ্চলটি কৃষি প্রধান অঞ্চল। তাই, কৃষি উৎপাদন অব্যাহত রেখে খাদ্যে  স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এই কর্মসূচি সহায়ক ভূমিকা পালন করবে। বিশেষ করে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্থানীয় চাহিদার পাশাপাশি দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণ করবে। উপজেলায় মোট ৬ হাজার দুইশ জন কৃষকের মধ্যে সরিষা, মসুর, গম, খেসারি, পেঁয়াজ, মুগ, চীনাবাদাম ও ভুট্রার বীজ ও সার প্রদান করা হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চলনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী, নুরুল্লাগঞ্জ ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম শাহাবুর  প্রমুখ।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24