বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

কলেজ জীবনের স্মৃতি ভোলা যায় না:চরভদ্রাসন কলেজের সুবর্ণজয়ন্তীতে নিক্সন চৌধুরী

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৯২৯ Time View

আজ শনিবার (৪ নভেম্বর) সকালে  ঐতিহ্যবাহী চরভদ্রাসন সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে কলেজটির সুবর্ণ জয়ন্তীর শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। দিনব্যাপী নানা কর্মসূচির পরে রাতে সাংস্কিৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐ দিন চরভদ্রাসন কলেজ চত্বর নতুন ও সাবেক শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।

nikson-1

তিনি বলেন, চরভদ্রাসন একটি নদী ভাঙ্গন এলাকা হওয়ায় তিনশত কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। এই চরভদ্রাসন একটি শান্তির জায়গা। এই চরভদ্রাসন কলেজের অনেক শিক্ষার্থী দেশের অনেক ভালো ভালো স্থানে কর্মরত আছেন। যা এই এলাকার গর্ব। এ সময় নিক্সন চৌধুরী নিজের কলেজ জীবনের স্মৃতিচারণ করে বলেন, আমি ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলাম। আমি যতদিন কলেজে ছিলাম, আমি বাসার খাবার ফেলে হোস্টেলে থাকতাম। কলেজের জীবন একবার চলে গেলে আর পাওয়া যায় না।

nikson-4

কলেজ কতৃপক্ষের দাবির বিষয়ে নিক্সন চৌধুরী বলেন, ইতিমধ্যে চরভদ্রাসন কলেজের ছয়তলা একটি ভবনের ডিওলেটার মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে অল্প কিছু দিনের মধ্যে এই কলেজে একটি ছয়তলা ভবন হবে। এ ছাড়া কলেজের ঘাটলা করার জন্য প্রাথমিকভাবে জেলা পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদ হতে ছয় লক্ষ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

নিক্সন বলেন, চরভদ্রাসন একটি শান্তিপ্রিয় এলাকা। চরভদ্রাসন সরকারি কলেজের সার্বিক উন্নয়নে যা করা প্রয়োজন আমি সংসদ সদস্য হিসেবে সবসময় আপনাদের পাশে আছি।

nikson-5

প্রফেসর আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. নিখিল রঞ্জন বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার ও রাজনীতিবিদ মো. আনোয়ার আলী মোল্যা।

 

nikson-6

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবীর, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামান মৃধা, এমপি নিক্সন চৌধুরীর একান্ত সহকারী ও সদস্য জেলা যুবলীগ একেএম খায়রুল বাসার ও উপজেলা যুবলীগের সভাপতি মো. মোরাদ হোসেন।

 

ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব, মো. শাহজাহান মোল্যা ও সাবেক ভিপি মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মেজর ডা. শেখ মঈন উদ্দিন (অব.)।

অনুষ্ঠানের শুরুতে কুপন ও উপহার সংগ্রহ,অতিথিদের আসন গ্রহণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, সুবর্ণ জয়ন্তীর শুভ উদ্বোধন, প্রতিষ্ঠাতা পর্ষদ, কৃতি শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও দাতা সদস্যদের সন্মাননা প্রদান করা হয়। আজ রাতে বিশাল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন সংঙ্গীত শিল্পি লায়লাসহ দেশের অন্যান্য সুনাম ধন্য সংগীতশিল্পীবৃন্দ ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24