শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৮২২ Time View

সৌদি আরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে আজ (সোমবার) সকালে মক্কার মসজিদুল হারামে পবিত্র ওমরাহ পালন করেছেন।

প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রথমে পবিত্র কাবা শরীফ ‘তাওয়াফ’ করেন। পরে সাফা ও মারওয়ার মাঝে হাঁটেন ও দৌড়ান। এরপর তিনি পবিত্র মসজিদে নামাজও আদায় করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও দেশের জনগণসহ বিশ্ব মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। খবর বাসসের।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং অন্যান্য সফরসঙ্গীরাও পবিত্র ওমরাহ পালন করেছেন।

 

প্রধানমন্ত্রী পবিত্র মসজিদুল হারামে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করেন। এর আগে প্রধানমন্ত্রী বিমানযোগে মদিনা ছেড়ে জেদ্দায় পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে মক্কায় যান।

আগামী বুধবার সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24