সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

শেরপুরের ঝিনাইগাতীতে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা

মোহাম্মদ দুদু মল্লিক ,শেরপুর প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৭৬১ Time View

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার লয়খাঁ গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মারপিটের ঘটনা ঘটেছে।গতকাল রোববার ১৯ শে নভেম্বর দুপুরে ওই গ্রামের জাফর আলীর বাড়িতে মৃত আব্দুর রশিদের ছেলে দুদু মিয়া ও লেবু মিয়া পিতা  আমিনুল ইসলাম ও পিতা লেবু মিয়া ও আমেনা বেগম  অতর্কিতভাবে বাড়িতে প্রবেশ করে মারপিট করে চলে যায়।

জানা গেছে ভিক্ষুক জাফর আলীর পরিবারকে উচ্ছেদের জন্যে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে।এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় গতকাল সন্ধ্যায় জাফর আলীর স্ত্রী বাদী হয়ে ৪ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রকাশ করা হয় দেশীয় অস্ত্র দা,লোহার রড, ও বাশেঁর লাঠি নিয়ে বসত বাড়ির সামনে  এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি ধামকী দিয়ে এলোপাথারিভাবে মারপিট করে চলে যায়।

এ ব্যাপারে বিবাদী লেবু মিয়া জানায় আমরা মারপিট করি নাই । অন্যদিকে অভিযোগকারী ফুরফুরি বেগম জানায়, আমাকে এখান থেকে উচ্ছেদ করার জন্যে দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছে।তার জের ধরেই আমার বাড়িতে তারা প্রবেশ করে আমার ছেলে সহ স্বামীকে মারপিট ও ভাংচুর করে তারা চলে যায়।পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24