মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

যশোর পুলিশ সুপারের স্ত্রী ক্যানসারের কাছে হেরে গেলেন

যশোর প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৭০৭ Time View

ক্যানসারের কাছে হেরে গেলেন যশোর পুলিশ সুপারের স্ত্রী জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক বিপ্লবী রাণী জোয়ারদার। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

যশোর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, সোমবার সকালে বিপ্লবী রাণীর মরদেহ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় তাঁর শ্বশুরালয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

প্রয়াত বিপ্লবী রাণী দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি ভারতের মুম্বাই, দিল্লি ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। গত ২৯ অক্টোবর তাঁর অবস্থার অবনতি হলে প্রথমে যশোর হাসপাতালে পরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।

অত্যন্ত বিনয়ী ও মিশুক স্বভাবের অধিকারী বিপ্লবী রাণী দুই সন্তানের জননী। তিনি যশোরের মণিরামপুর উপজেলার সন্তান। তাঁর মৃত্যুতে যশোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শোক কর্মসূচি পালন করছে। তিনি পুণাক যশোরের সভানেত্রী ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24