রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ভাঙ্গায় মোটরসাইকেল চুরির ঘটনায় চোরসহ মোটরসাইকেল উদ্ধার

ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা:
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৮৫৮ Time View

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল চুরির ৮ ঘন্টার মধ্যেই চোর সহ মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। আটককৃত ঐ ব্যক্তি উপজেলার পশ্চিম হাসামদিয়া এলাকার মৃত মোস্তফা ফকিরের পুত্র মো. রানা ফকির (২৩)। রবিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার সময় এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম।

পুলিশ সূত্রে জানাযায়, গত ১৫ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৮ টার সময় ভাঙ্গা কোর্টপাড় জামাল ডিলারের অফিসের সামনে থেকে হিরো কোম্পানির ভেসপা মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় মোটরসাইকেলের মালিক মো. শাওন বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ইজাহার দায়ের করে। পরবর্তীতে ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. খালিদ হোসেন সিসিটিভ ফুটেজ পর্যালোচনা করে মাত্র ৮ ঘন্টার মধ্যেই চরি হওয়া মোটরসাইকেল সহ চোর কে আটক করেন।

 

এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়ার মাত্র ৮ ঘন্টার মধ্যেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আমরা মোটরসাইকেল সহ চোর কে আটক করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. রানা চুরির বিষয়টি স্বীকার করেছেন। এই ঘটনায় চুরি যাওয়া মোটরসাইকেল ও মো. রানা কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24