শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ফাইনালের জন্য সেরাটা জমিয়ে রেখেছিলাম : কামিন্স

ক্রীয়া প্রতিবেদকঃ
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৬৩৬ Time View

 

 

বিশ্বকাপের শুরুতে প্রথম দুই ম্যাচ হারায় কত সমালোচনা শুনতে হয়েছিল অজিদের। অথচ প্রায় দেড় মাসের লড়াই শেষে তারাই চ্যাম্পিয়ন। শিরোপার খাতায় নাম লেখালো ষষ্ঠবারের মতো।

ফাইনালে স্বাগতিক ভারতকে স্রেফ উড়িয়ে দিয়ে তুলে নেয় ৬ উইকেটের জয়। কামিন্স জানালেন, সেরাটা তারা জমিয়ে রেখেছিলেন শেষের জন্যই।

অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক- প্রত্যেকেই  স্বীকৃত ব্যাটার। প্রথম বোলার হিসেবে এবার সেই ক্লাবে যোগ দিলেন প্যাট কামিন্স।

নাম দেখে এতক্ষণে বুঝে যাওয়ার কথা কোন ক্লাবের কথা বলা হচ্ছে। তারা প্রত্যেকেই অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক।

বোলিং তো বটেই  আজ কামিন্সের নেতৃত্ব ছিল প্রশংসা করার মতো। তাই তো দিনশেষে  তার হাতেই উঠলো শিরোপা। চ্যাম্পিয়ন হয়ে অজি অধিনায়ক বলেন, ‘আমি মনে করি আমরা আমাদের সেরাটা ফাইনালের জন্য জমিয়ে রেখেছিলাম। পুরো আসরেই বেশিরভাগ সময় আমরা আগে ব্যাট করেছি। ভেবেছিলাম পরে ব্যাট করা খেলার জন্য আজকের রাতটি বেশ ভালো। তারা (সতীর্থরা) দুর্দান্ত খেলেছে। আমরা বুড়ো দলে পরিণত হচ্ছি প্রতিনিয়ত, কিন্তু তারপরও সবাই মাঠে নিজেদের নিংড়ে দিচ্ছে। আমরা ভেবেছিলাম এখানে ৩০০ রান তাড়া করা কঠিন হলেও অসম্ভব নয়। ২৪০ রানে আটকাতে পেরে  ভালোই লাগছিল। ‘

বছরটা দুর্দান্ত কাটছে অস্ট্রেলিয়ার জন্য। টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়, চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মাটিতে শিরোপা ধরে রাখা। তবে সবকিছুর চূড়ায় কামিন্স রাখছেন বিশ্বকাপ শিরোপাকেই। তিনি বলেন, ‘চারপাশে তাকিয়ে ভাবছিলাম, আজ রাতে যা-ই ঘটুক না কেন মুহূর্তটি বিশেষ। বিশ্বকাপ জেতার পণ করেই এগিয়েছিলাম। এই বছরটি দীর্ঘ সময় ধরে মনে থাকবে। শীতকালে অনেক সাফল্য পেয়েছি আমরা এবং এটা (বিশ্বকাপ) সবকিছুর উর্ধ্বে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24