বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরে বিএনপির আহ্বায়ক কিবরিয়া স্বপনসহ গ্রেফতার ২

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৫২৩ Time View

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম কিবরিয়া স্বপনসহ দুইজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আজ (২২ নভেম্বর) বুধবার সকালে শহরের পূর্বখাবাসপুর এলাকার বড়ইতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, অবরোধের সমর্থনে সকালে কিবরিয়া স্বপনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিল শেষে দলের নেতা-কর্মীদের নিয়ে তিনি অন্যত্র যাচ্ছিলেন। এসময় পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে কিবরিয়া স্বপন ও জেলা যুবদলের সহ সভাপতি এম এম ইউসুফকে গ্রেফতার করে।

এর আগে গতকাল মঙ্গলবার ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেনকে তার পূর্ব খাবাসপুরস্থ বাসা থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. এমদাদ হুসাইন জানান, কিবরিয়া স্বপন ও ইউসুফের নামে মামলা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24