রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরে কলেজ ছাত্র তুরাগ হত্যার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৫২৪ Time View

ফরিদপুরের কলেজছাত্র আসাদুজ্জামান নূর ওরফে তুরাগ (২২) হত্যা মামলায় এজাহার নামীয় প্রধান আসামি মো. তুষার ওরফে কানা তুষারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান।ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। গ্রেপ্তার হওয়া কানা তুষার ফরিদপুর পৌর শহরের মধ্য আলীপুর এলাকার শেখ খবির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান সংবাদ সম্মেলনে বলেন,  আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোরে বরিশালের বাবুগঞ্জ থানা এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি।
পুলিশ সুপার বলেন, তুরাগ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তুষার। মাদক বেচাকেনাকে কেন্দ্র করে ও আগের বিরোধের জের ধরে তুরাগকে নৃশংসভাবে হত্যা করা হয়।

গ্রেপ্তার হওয়া তুষারের নামে বিভিন্ন থানায় আরও ২০টি মামলা রয়েছে। তার নামে নতুন করে আরেকটি অস্ত্র মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। পরে তাকে তুরাগ হত্যা মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হবে।

সংবাদ সম্মেলনেওন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য গত ১১ অক্টোবর সন্ধ্যায় ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের ধুলদি গোবিন্দপুর গ্রামের জামাল মোল্লার মেহগনি ও কলা বাগানের মধ্যে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় আসাদুজ্জামান নুর তুরাগকে। ওই সময় তুরাগের বাম হাত কেটে নিয়ে উল্লাস করতে করতে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ওই ঘটনায় তুরাগের বাবা মো. আলাউদ্দিন হাওলাদার বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত তুরাগ ফরিদপুর শহরের মধ্য আলীপুর এলাকার মো. আলাউদ্দিন হাওলাদারের ছোট ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24