শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

প্রথম যাত্রীবাহী ট্রেন হিসেবে পদ্মা সেতু হয়ে ঢাকায় সুন্দরবন এক্সপ্রেস

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৬১৪ Time View

খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছেছে।আজ  বৃহস্পতিবার (২ নভেম্বর) ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছায়।

গতকাল  বুধবার (১ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

এদিকে পথিমধ্যে ফরিদপুর রেলস্টেশনে রাত ২টা ৫৭ মিনিটের দিকে যাত্রাবিরতি দেয় ট্রেনটি। তিন মিনিটের যাত্রাবিরতিতে ফরিদপুরের যাত্রীরা ট্রেনে ওঠার পর আবারও ঢাকার উদ্দেশ্যে ছুটে যায় সুন্দরবন এক্সপ্রেস।

 

ফরিদপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি ১৩টি বগি নিয়ে ঢাকায় গেছে। সুন্দরবন এক্সপ্রেসে মোট আসন সংখ্যা ৮৬০টি। এরমধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি বার্থ ৪৮টি ও স্নিগ্ধা ৩২০টি। আর ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের আসন সংখ্যা হবে ৯০৮টি। এর মধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি সিট ৯৬টি ও স্নিগ্ধা ৩২০টি।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকা থেকে সকাল ৮টা ১৫মিনিটে ছেড়ে ফরিদপুরে ১০টা ৮ মিনিটে এসে পৌঁছানোর কথা রয়েছে ট্রেনটির। যাত্রাবিরতি শেষে ফরিদপুর থেকে ছেড়ে বিকেল ৩টা ৫০ মিনিটে আবারও খুলনায় গিয়ে পৌঁছাবে সুন্দরবন এক্সপ্রেস।

ফরিদপুর রেলওয়ে স্টেশন মাস্টার তাকদির হোসেন বলেন, খুলনা থেকে ২২৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। ফরিদপুর স্টেশনে এসে পৌঁছায় রাত ২টা ৫৭ মিনিটে। পরে তিন মিনিটের যাত্রা বিরতি শেষে রাত ৩টার দিকে আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

তিনি আরও বলেন, খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রুট পরিবর্তন করে কুষ্টিয়ার পোড়াদাহ, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছেছে ভোর ৫টা ১০ মিনিটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24