রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

চরভদ্রাসনে বর্ণিল আয়োজনে আনোয়ারা মান্নান বেগ কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৯১৭ Time View

 

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো চরভদ্রাসনের আনোয়ারা – মান্নান বেগ কলেজের নবীন শিক্ষার্থীদেরকে।

গত শনিবার (১৮ই নভেম্বর) বিকাল ৩টায় এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।সবাই মেতে ওঠে হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

আনোয়ারা – মান্নান বেগ কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মহসিন বেগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের বিজ্ঞ জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিপিএ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মোরশেদ, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, শিক্ষানুরাগী ও সরকারী ইয়াসিন  কলেজের  সাবেক অধ্যক্ষ প্রফেসর এ এইচ এম ইসহাক মিয়া প্রমুখ।

এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিপিএ বলেন,আনোয়ারা – মান্নান বেগ কলেজ জেলার সদ্য প্রতিষ্ঠিত একটি কলেজ,। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের ভাবমূর্তি উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।

আলোচনা শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24