বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

গঙ্গাচড়ার মন্থনা বাজারের ৩ দোকান আগুনে পুড়ে ছাঁই, ২৪ লক্ষ টাকার ক্ষতি

সুজন আহম্মেদ, রংপুর:
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৮২৪ Time View

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজারের ৩ দোকান আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুনে ২ দোকানের সমস্ত মালামাল ও ১ টি দোকানের কিছু মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পরে দ্রুত ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে। বাজারের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের ন্যায় মন্থনা বাজারে সেন্ডেল, জুতা ও খিলিপান ব্যবসায়ী রফিকুল ইসলাম, কাপড় ব্যবসায়ী তোতা মিয়া রাত অনুমান সাড়ে ১১ টার পরেই দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত অনুমান সাড়ে ১২ টার দিকে রফিকুলের দোকানে আগুন ধরে দাউ দাউ করে জলে তা মুহূর্তেই পাশের কামরুজ্জামানের দোকান ও তোতার দোকানে ছড়িয়ে যায়।

লোকজন টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে রফিকুলের দোকানসহ সমস্ত মালামাল পুড়ে যাওয়ায় ১০ লক্ষ, কামরুজ্জামানের ৩ টি এসি, ওয়াল্টনের পণ্য সামগ্রী ও ওষুধসহ দোকান পুড়ে যাওয়ায় ১০ লক্ষ এবং তোতার দোকানের আংশিক কাপড় পুড়ে যাওয়ায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানান।

দোকানদাররা জানান, রফিকুলের সংসার চালানোর একমাত্র সম্বল দোকানটা পুড়ে যাওয়ায় সে একেবারে পথে বসলো। ঘুরে দাড়ানোর তার সহযোগিতার প্রয়োজন। রফিকুল বলেন, সে গরিব মানুষ ধার-দেনা ও এনজিও হতে ২ লাখ বেশী লোন নিয়ে কিছু মালামাল নগদ ও বাকীতে নিয়ে ব্যবসা করে সংসার চালানোসহ ধার-দেনা, বাকী আস্তে আস্তে পরিশোধ ও এনজিওর কিস্তি দিয়ে আসছেন। এভাবে ব্যবসা করে চলছেন। এখন সব শেষ কিভাবে চলবেন এ নিয়ে দুশ্চিন্তায় আছেন। তিনি মহতি মানুষের সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, আগুনে পুড়ে যাওয়া দোকানদারদের সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24