শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

কাজী জাফরউল্লাহ আ.লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৮১৯ Time View

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন দলটির  অন্যতম প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।

আজ (১৭ নভেম্বর) শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের নির্বাচনী কমিটির সভায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেন।

সভায় মাননীয় প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা মানুষের ভেতরে একটা আস্থা, বিশ্বাস অর্জন করতে পেরেছি। আমরা পরিকল্পিতভাবে দেশের উন্নতি করেছি। বিএনপি নির্বাচন করতে দেবে না বলে আগেও আগুন দিয়েছে, এখনও দিচ্ছে। আগুন নিয়ে খেলা দেশের মানুষ মেনে নেবে না। দেশের মানুষ নির্বাচন বানচাল করতে দেবে না।

তিনি বলেন, অস্ত্র হাতে নয়, রাতের অন্ধকারে নয়। বাংলাদেশে সরকার গঠন হবে ভোটের মধ্য দিয়ে।

আগামীকাল শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের মনোনয়নপত্র সরাসরি কিনবেন  শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। মনোনয়নপত্র বিক্রির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলা ও তিনতলায় মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে। জমা দেওয়ার জন্য নিচতলায় একটি বুথ থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24