মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

সংঘর্ষে উত্তাল ইসরায়েল-ফিলিস্তিন, বাড়ছে নিহতের সংখ্যা

অনলাইন  ডেস্ক:
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৭৩০ Time View

 

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার সংঘর্ষে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ফিলিস্তিনের হামাস ও ইসরায়েলি বাহিনীর হামলা-পাল্টা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩২ জনে দাঁড়িয়েছে।এদের মধ্যে গাজা থেকে হামাসের রকেট হামলায় ইসরায়লে কমপক্ষে ২০০ জন নিহত হয়েছে, আর ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় গাজায় নিহত ২৩২ জন ছাড়িয়েছে। উভয় দেশে আহতের সংখ্যা হাজারেরও বেশি। খবর সিএনএন ও বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছরের মধ্যে ইসরায়েলের ওপর এটিই হামাসের সবচেয়ে বড় ধরনের হামলা। অন্যদিকে গাজাতেও হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল বাহিনীর হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। ইসরায়েল বলছে, গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হচ্ছে।

সিএনএন জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন অংশে এখনো হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। অন্যদিকে গাজায়, হামাসের স্থাপনা লক্ষ্য করে অতর্কিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল নতুন করে সেনা সমাবেশের ডাক দিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গাজা সীমান্তসংলগ্ন ২২টি এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই চলছে। পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েল সরকার দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলে হামলা চালিয়ে বড় ভুল করেছে হামাস। এর পরিণতি ভোগ করতে হবে।

এদিকে হামাসের উপপ্রধান সালেহ আল-অরোরি বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতার জন্যই আমরা যুদ্ধ শুরু করেছি। যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। এমনকি, আমরা ইসরায়েলের স্থল আক্রমণের জন্যও প্রস্তুত আছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24