বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

শ্বশুরবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে জামাইয়ের মৃত্যু

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৬৯৯ Time View

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে গোসল করতে নেমে পানিতে ডুবে মনির হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার বিকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনির হোসেন ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের শরীলদিয়া গ্রামের বাসিন্দা এবং ঘারুয়া গ্রামের শিপন মুন্সির মেয়ের জামাই।

এলাকাবাসী জানায়, মনির হোসেন সকালে শ্বশুর শিপন মুন্সির বাড়ি ঘারুয়া গ্রামে বেড়াতে আসেন। দুপুরে সে গোসল করতে কুমার নদে যায়। মনির সাঁতার না জানায় ডুব দিলে গভীর পানির নিচে তলিয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর এলাকার লোকজন গোসল করতে গেলে তাদের পায়ে বেঁধে যায়। তখন তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম জানান, পানিতে ডুবে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। তার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24