শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রাজধানীর বিভিন্ন চেকপোষ্টে কঠোর অবস্থানে পুলিশ, ঘেঁটে দেখা হচ্ছে মোবাইল ফোন

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৬৬১ Time View

দুই দলের সমাবেশ কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ সাভারের আমিনবাজারে চলছে পুলিশের কঠোর তল্লাশি। যাত্রীবাহী বাসে উঠে পরিচয়পত্র ও মোবাইল তল্লাশির পরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ঢাকায়।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৮টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করা হয়।

সকাল ১০টা থেকে চেকপোস্টে আরও কঠোরভাবে তল্লাশি করতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরাও অংশ নিয়েছে এই কার্যক্রমে। এতে সড়কে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে।

 

দেখা গেছে, প্রতিটি বাস থামিয়ে ভেতরে যাত্রীদের পরিচয়পত্র, মোবাইল ও ব্যাগ তল্লাশি করা হচ্ছে। এছাড়া মাইক্রোবাস, মোটরসাইকেল, প্রাইভেটকার ও ট্রাকেও তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহজনক কিছু না পেলে ছেড়ে দেওয়া হচ্ছে।

চেকপোষ্টে থাকা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বাংলানিউজকে বলেন, আগামীকাল রাজধানীতে দুইটি রাজনৈতিক দলের সমাবেশ আছে। কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করতেই আমাদের এই চেকপোস্ট কার্যক্রম চলছে। সাধারণ মানুষের স্বার্থেই নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করা হয়।

 

উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে। এছাড়া মতিঝিল এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতও। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24