মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ভেজাল জুস-চকলেট বাজারে ছাড়ত এলসন

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৭৫৯ Time View

ভেজাল শিশুখাদ্য উৎপাদন করায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এলসন গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার কাঁচপুরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত প্রতিষ্ঠানে অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তারা জানায়, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য দীর্ঘদিন ধরে বাজারে বিক্রি করে আসছিল এলসন গ্রুপ।

অভিযানে নেতৃত্ব দেওয়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা বলেন, কাঁচপুরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত এলসন গ্রুপটির মালিক নুরুল ইসলাম। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্যের নামে লিচু, কেক, জুস, চকলেট, ক্যান্ডি চকলেট উৎপাদন ও বাজারজাত করে আসছে। এছাড়া কারখানায় কিছু পণ্য মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়।

এসব কারণে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইনে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা। তিনি আরও বলেন, এক মাসের মধ্যে কোম্পানিটিকে উৎপাদনের পরিবেশ ঠিক করার সময় বেঁধে দেওয়া হয়েছে। না হলে ভবিষ্যতে তাদের বড় শাস্তি দেওয়া হবে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ জেলা কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার বলেন, অনেক প্রতিষ্ঠান ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণন করে আসছে। তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24