শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গা উপজেলা যুবলীগের উদ্যোগে বিএনপি-জামায়েতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৬৯১ Time View

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ভাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে  ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহীনের নেতৃত্বে ভাঙ্গা নতুন পৌর ভবনের সামনে বিএনপি-জামায়েতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও অবস্থান কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

 

এর আগে উপজেলা চত্বর থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন পৌরসভার বটতলায় গিয়ে শেষ হয়।

এ বিক্ষোভ সমাবেশে উপজেলা যুব লীগের সাধারণ  সম্পাদক শেখ শাহীন তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিএনপি-জামায়েত নৈরাজ্য ও অগ্নি সংযোগ চালাচ্ছে।তাদের প্রতিহিত করতেই আমরা সোচ্চার রয়েছি।আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকতে জনসাধারণের জান-মালের ক্ষতি হতে দিবো না।

 

পৌর যুবলীগের সভাপতি জাকারিয়া মাতুব্বর বলেন, সম্প্রতি বিএনপি-জামায়েতের কিছু হিংস্র নরপশুরা এক পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে।এছাড়াও সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার মাতুব্বর, যুবলীগের সাংগঠনিক সম্পাদক  রাজিবুল মোল্যা, পৌর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নূর ইসলাম প্রমুখ।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24