শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বোয়ালমারীতে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৬৬৮ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে খাদিজা আক্তার মিম (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। খাদিজা আক্তার ফরিদপুর রাজেন্দ্র কলেজের বিএ (অনার্স) প্রথম বর্ষের শিক্ষার্থী ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের ঋষিপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। ছাত্রীর মা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।

এলাকা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মিমের সাথে তার মায়ের সামন্য বিষয় নিয়ে ঝগড়া হয়। এর জেরে মিম নিজকক্ষের দরজা-জানালা বন্ধ করে শুয়ে পড়ে। সন্ধ্যা পর্যন্ত তার কোন সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মিমকে পাওয়া যায়। এর আগেও প্রায়ই বিভিন্ন কারণে ঝগড়াঝাটি করতো মিম মায়ের সাথে। মিমের বাবা গাজীপুরে ব্যবসা করেন এবং সে তিন ভাই-বোনের মধ্যে বড় ছিলো। কয়েক বছর আগে মিমের বাবা জাহাঙ্গীর আলম বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের জয়দেবপুর গ্রাম থেকে বোয়ালমারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের ঋষিপাড়ায় নতুন বাড়ি করেন।
তবে মিমের মা জানান, মিমের মাথায় সমস্যার কারণে মিম চেঁচামেচি করতো। এ নিয়ে বিভিন্ন সময় অভিমান করতো মেয়েটি।

জানতে চাইলে লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক উত্তম কুমার সেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মেয়েটির মা ইতি পারভীন বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন। লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24