শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বিচ্ছেদের পর ঢাক–ঢোল বাজিয়ে মেয়েকে বাড়ি আনলেন বাবা

অনলাইন ডেস্কঃ
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৮৫৬ Time View

বিয়েতে জমকালো আয়োজনে বরযাত্রী যাওয়া ভারতীয় উপমহাদেশের প্রাচীন প্রথা। সাধারণত ছেলের পক্ষ থেকে বিয়েতে বরযাত্রীরা বরাত নিয়ে যায়। বরাতে নেচে, গেয়ে, বাদ্য বাজিয়ে আনন্দ প্রকাশ করে আত্মীয়–স্বজনেরা। নতুন জীবনে প্রবেশ করার আনন্দ প্রকাশের জন্য এই বরাতের আয়োজন।

এই বরাতেরই ব্যতিক্রমী আয়োজন করলেন ভারতের ঝাড়খণ্ডের এক ব্যক্তি। তিনি মেয়ের বিবাহ বিচ্ছেদে বরাতের ব্যবস্থা করেন। প্রেম গুপ্তা নামের ওই বাবা তাঁর মেয়ের বিচ্ছেদের পর বাড়ি ফেরার পথে ঢাক–ঢোল বাজানো ও পটকা ফাটানোর আয়োজন করেন। এই আয়োজনের ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সম্প্রতি ইন্টারনেটে ভিডিওটি ভাইরাল হয়েছে। এতে দেখা যায় এক বাবা তাঁর মেয়ের ডিভোর্সের পর বরাতের আয়োজন করেছেন। বিচ্ছেদের মতো কষ্টের বিষয়ে বরাত আনায় অনেকেই অবাক হয়েছেন। তবে প্রেম গুপ্তা জানান, ‘মেয়েরা কোনো ভুল করলেও শ্বশুরবাড়ির লোকেরা তাদের অসম্মান করতে পারেন না। অবশ্যই প্রত্যেক মানুষের সঙ্গে মর্যাদা ও সম্মানের সাথে আচরণ করা উচিত।’

বিচ্ছেদের তথাকথিত প্রথা ভেঙে আনন্দের সঙ্গে মেয়েকে সমর্থন জানিয়েছেন ওই বাবা। তিনি নিজেই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘যদি মেয়ের বিয়ে খুব আড়ম্বর করে হওয়ার পর দেখেন পরিবারটি ভুল বা অন্যায় কাজ করছে, তবে আপনার মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনা উচিত। প্রতিটি কন্যাই অত্যন্ত মূল্যবান ও সম্মানীয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24