বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে পিঠের চামড়া থাকবে না: শাহদাব আকবর লাবু চৌধুরী

সালথা (ফরিদপুর) প্রতিনিধি;
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৫৬৯ Time View

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে কারো পিঠের চামড়া থাকবে না বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আপনারা এলাকায় শান্তিতে বসবাস করতে পারছেন। তাই সবাই আওয়ামী লীগকে শক্তিশালী করতে কাজ করুন। আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করুন।

শনিবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ১০ অক্টোবর পদ্মা রেলসেতু উদ্বোধন উপলক্ষে ভাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে এ প্রস্তুতি সভা আয়োজন করা হয়।

লাবু চৌধুরী বলেন, শেখ হাসিনা দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন। ভাঙ্গার জনসভাকে একটি ঐতিহাসিক জনসভায় রূপ দেওয়া আমাদের দায়িত্ব। আমরা ফরিদপুর-২ আসন থেকে সর্বোচ্চ লোকসমাগম করব, ইনশাআল্লাহ।

এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24