বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি রিয়ানের বিএনপি-জামায়াতকে হুঁশিয়ারি

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৬০৯ Time View

আগামীকাল ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশের কর্মসূচিকে সামনে রেখে ফরিদপুর শহরে বিশাল মোটরসাইকেল র‌্যালি করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগ। এ র‌্যালিতে ফরিদপুর জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।

আজ শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের মুজিব সড়কসহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভা করে ছাত্রলীগ।

পথসভায় বিএনপির আগামীকালের কর্মসূচিকে ‘নৈরাজ্য’ আখ্যা দিয়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, ‘টেক ব্যাক বাংলাদেশ না, গেট আউট অব আওয়ার বাংলাদেশ। ২৮ অক্টোবর বিএনপি নাকি বাংলাদেশ দখল করে নেবে বলেছে, আমি জামায়াত-শিবির ও বিএনপিকে বলে দিতে চাই, ২৮ তারিখের পর আপনাদের আর কোনো টেক ব্যাক বাংলাদেশ হবে না বরং আপনারা গেট আউট অব বাংলাদেশ হবেন ইনশাআল্লাহ।’

এ সময় ছাত্রলীগ কর্মীরা ‘ফরিদপুরের মাটি, শেখ হাসিনার ঘাটি’, ‘ফরিদপুরের মাটি, রহমান ভাইয়ের ঘাঁটি’, ‘ফরিদপুরের মাটি, ছাত্রলীগের ঘাঁটি’ স্লোগান দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24