মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণ করতে এসে আটক ৩ যুবক

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৬৪৬ Time View

ফরিদপুরে্র আব্দুল আজিজ ইন্সটিটিউশনের এক ছাত্রীকে অপহরণের চেষ্টাকালে সহপাঠীদের চেষ্টায় তিন যুবক আটকসহ মাইক্রোবাস আটকে আগুন ধরিয়ে দিয়েছে সহপাঠী ও স্থানীয়রা। এসময় তিন যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে শরহতলীর কোমরপুরে এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে করে আব্দুল আজিজ ইন্সটিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর সহপাঠী ও স্থানীয়রা তিন যুবককে আটক করে গণপিটুনি দেয়। তখন সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। পরে ক্ষুব্ধ সহপাঠী ও স্থানীয়রা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। প্রাথমিকভাবে অপহরণকারীদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে স্কুল চলাকালীন সময়ে একটি মাইক্রোবাস নিয়ে কয়েকজন দুর্বৃত্ত ওই স্কুলের ছাত্রীকে অপহরণের চেষ্টা করেন। সহপাঠীদের বাধার মুখে তারা ব্যর্থ হয়। এ সময় তিনজনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় ও শিক্ষার্থীরা।

তিনি আরও বলেন, দুর্বৃত্তদের একজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। পরে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24