মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ফরিদপুরে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৮৪৬ Time View

গ্রামের সাধারণ মানুষকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৩ অক্টোবর) পরিষদ চত্বরে দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিকেলে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা চত্বরে এলাকাবাসীর জন্য সকাল থেকে ৪টি ইউনিয়ন পরিষদের ব্যানারে পেনশন স্কিমের রেজিস্ট্রেশন বুথ বসানো হয়। চরভদ্রাসন, গাজিরটেক, চর হরিরামপুর, চরঝাউকান্দা ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক মানুষ পেনশন স্কিমের জন্য রেজিস্ট্রেশন করেন।

পরে সংসদ সদস্য নিক্সন চৌধুরী চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে কৃষি আবহাওয়া কেন্দ্রের উদ্বোধন করেন। এছাড়া কৃষকের মাঝে সার ও তৈলবীজ বিতরণ এবং অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করেন।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদ বলেন, ‘সকল জনগণকে আর্থিক নিরাপত্তার আওতায় আনতে সরকারের এই মহতি উদ্যোগকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই উপজেলায় শতভাগ মানুষকে পেনশন স্কিমের আনতে সকলের সহযোগিতা কামনা করছি। পেনশন স্কিমের আওতায় চরভদ্রাসন উপজেলাকে দেশের মধ্যে একটি মডেল উপজেলায় পরিণত করব। ইতোমধ্যেই পাঁচ শতাধিক মানুষ রেজিস্ট্রেশন করেছেন।’

নিক্সন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী সাধারণ জনগণ ও প্রবাসীদের জন্য যে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন, তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চরভদ্রাসন উপজেলা প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছে তা মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।’

তিনি বলেন, ‘দেশের মধ্যে চরভদ্রাসন উপজেলা পরিষদ যে উদ্যোগ গ্রহণ করেছে তা মডেল হিসেবে পরিণত হবে।’

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24