শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে রোডমার্চে

ফরিদপুর প্রতিনিধি;
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৮১৫ Time View

 

এক দফা দাবিতে ফরিদপুরে বিএনপির বিভাগীয় রোডমার্চ চলছে। মঙ্গলবার বেলা ১১টায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে পথসভার মাধ্যমে শুরু হয় রোডমার্চ। দুপুর ১টা ৫০ মিনিটে রোডমার্চটি ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে এসে পৌঁছে।

সেখানে পথসভাটি জনসভায় পরিণত হয়। এর আগে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুর জেলার বিভিন্ন থানা থেকে নেতাকর্মীদের মিছিল আসে রাজবাড়ী রাস্তার মোড়ে।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন স্থায়ী কমিটির অপর সদস্য সেলিমা রহমান।

বৃষ্টির কারণে বেলা ১১টায় রাজবাড়ী রাস্তার মোড়ে পথসভা হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কমপক্ষে ৩ ঘণ্টা পর পথসভায় কর্মী সমর্থকরা হাজির হন।

সকাল থেকেই রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় রোডমার্চে অংশ নিতে পথসভার মঞ্চে বিভিন্ন থানা ও উপজেলা পৌরসভা, মহানগর ও ইউনিয়ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

নেতারা বলেন, শিগগিরই খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24