শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে ডাকাতির ঘটনায় নারীসহ আটক ২

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৬০৬ Time View

ফরিদপুরে কাতার প্রবাসীর বাড়িতে সকলকে জিম্মি করে ডাকাতিসহ একাধিক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার জেলা ‍পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. শাহজাহান ।

সংবাদ সম্মেলনে জেলার পুলিশ সুপার মো. শাহজাহান জানান, গত ২৭ সেপ্টেম্বর শহরের তাম্বুলখানা এলাকায় রাতে কাতার প্রবাসী চাঁন মিয়ার বাড়িতে ৭ জন ডাকাত দলের সদস্যরা গ্রিল কেটে প্রবেশ করে। এসময় বাড়ির সকলকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট এবং নগদ অর্থসহ প্রায় ৮ লক্ষ টাকার মত লুট করে। তদন্ত করে ও প্রযুক্তির মাধ্যমে আসামিদের চিহ্নিত করা হয়।

এই ঘটনায় গতকাল শনিবার রাতে শহরের গোয়ালচামট ওয়ারলেস পাড়া থেকে ডাকাত দলের সদস্য শহিদুল ইসলাম(৪০) ও তার স্ত্রী মিনু আক্তার ওরফে শারমিন(৩৮) কে ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেওয়া তথ্য মতে সালথা উপজেলার ভাওয়াল গ্রাম থেকে আরিফ মাতুব্বর(৩০) নামের অপর আসামিকে আটক করে পুলিশ। শহিদুল ও আরিফ শালা-দুলাভাই বলে জানা যায়।

এসময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া একটি মুঠোফোন, প্রবাসীর বাড়ির সিসি ক্যামেরার ডিভিয়ার মেশিন, ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, গ্রীল কাটারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণসহ আটক আসামিদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

এই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিরা গত ১৪ সেপ্টম্বর নগরকান্দা থানা এলাকাতেও ডাকাতি করেছে। এছাড়া বাগেরহাট জেলার মোল্লার হাট, নারায়নগঞ্জ জেরার রুপগঞ্জ ও ঢাকার খিলগাও এলাকার একটি বাড়িতে ডাকাতি করেছে। আসামিদের চক্রটি দেশের বিভিন্ন জেলাতেও তারা ডাকাতি করেছে বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে বলে জানানো হয়। অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24