শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে চরভদ্রাসনে বর্ণিল আয়োজনে আনোয়ারা-মান্নান বেগ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৭৬৭ Time View

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আনোয়ারা মান্নান বেগ কলেজের একাদশ শ্রেণীর নবাগত ৪৪ জন শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

গত সোমবার(৯ অক্টোবর) শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে।

এছাড়াও নবীন বরণ উপলক্ষে আগত নতুন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। সবাই মেতে ওঠেন হাসি আনন্দ আড্ডা উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

জানা যায় আজ থেকেই আনোয়ারা মান্নান বেগ কলেজের যাত্রা শুরু হয়,।প্রথম দিনেই ফিতা কেটে উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা মহাসিন বেগের মা আনোয়ারা বেগম।

আনোয়ারা মান্নান বেগ কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণের আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোঃমহসিন বেগ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মোঃকাওসার,সামসুল হক বেগ, জেলা পরিষদের সদস্য ইলিয়াস বেগ নান্নু, আর্কিটেক্ট মুজাহিদ বেগ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোঃ জাহাঙ্গীর প্রমুখ।

সার্বিক ত্ত্বাবধানে ছিলেন আনোয়ার-মান্নান বেগ কলেজের অধ্যক্ষ ইসরাত জাহান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24