মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ফরিদপুরের সালথায় সরকারের উন্নয়ন তুলে ধরে জামাল হোসেনের গণসংযোগ

সালথা(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৬০০ Time View

গণসংযোগে জামাল হোসেন মিয়া। ছবি: সমকাল

আওয়ামী লীগের গত ১৫ বছরের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে গণসংযোগ করেছেন ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক জামাল হোসেন মিয়া।

রোববার দুপুর থেকে সালথা উপজেলার বিভিন্ন মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

জামাল হোসেন বলেন, ধর্ম যার যার উৎসব সবার। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বর্তমান সরকারের সময়ই সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করছে।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন ও বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহায়তা দেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লেবু মোল্যা, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তাক আহমেদ ও তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রিক্তা আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24