বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিষিদ্ধ সাইটে ছিল শ্রীদেবীকন্যা জাহ্নবীর ছবি!

অনলাইন  ডেস্ক:
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৬২৩ Time View

 

বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর। বাবা বনি কাপুরও বিখ্যাত নির্মাতা। ফলে ছোট থেকেই ক্যামেরার সামনেই বড় হয়েছেন তিনি। তারকাকন্যা হিসেবে জীবনে যেমন মধুর স্মৃতি ছিল, তেমনি খারাপ অভিজ্ঞতাও ছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন, মাত্র ১০ বচর বয়সেই পর্নোগ্রাফি সাইটে ফাঁস হয়েছিল তার ছবি। কিশোরী বয়সে এমন ঘটনায় কোন পরিস্থিতির মুখে পড়তে হয় তাকে, এত বছর পর সেটাই জানালেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি জাহ্নবীর হলেও তাতে কারসাজি করা হয়েছিল। অর্থাৎ অন্য একটি ছবিতে তার মুখ লাগিয়ে দেওয়া হয়েছিল। ফলে স্কুলেও হেনস্থা হতে হয়েছে তাকে।

অভিনেত্রীর কথায়, ‘ছোট থেকেই আমি ক্যামেরার সামনে। সেটা নতুন কিছু না। আমাকে ও আমার বোনকে দেখলেই ছবি তুলতে ছুটে আসত আলোকচিত্রীরা। চতুর্থ শ্রেণীতে পড়ি তখন। স্কুলে কম্পিউটার ক্লাসে ঢোকা মাত্রই স্ক্রিনে আমার ছবি নিয়ে হাসাহাসি করতে শুরু করে সহপাঠীরা। শরীরে কেন এত লোম, সেই নিয়ে ঠাট্টা-তামাশা চলে। আমাকে যেন অন্য নজরে দেখা শুরু করল সকলে।

জাহ্নবী বলেন, লোকে ওইসব ছবি সত্যি ভাবত। সেটা আমার কাছে যেন আরও চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বহুদিন শরীর নিয়ে খুব অস্বস্তিতে ছিলাম। তবে সেই সময়কে পেছনে ফেলে বর্তমানে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করছেন শ্রীদেবীকন্যা। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মধ্য দিয়ে হিন্দি সিনেমায় অভিষেকের পর আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24