শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত ৩৭

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৬৫৫ Time View

অনলাইন  ডেস্ক:

নাইজেরিয়ার একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন।স্থানীয় সময় সোমবার (২ অক্টোবর) ভোররাতে দক্ষিণ নাইজেরিয়ার রিভার স্টেটের ইবা এলাকায় বিস্ফোরণে এ প্রাণহানির ঘটনা ঘটে।বুধবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে নিহত ৩৭ জনের মধ্যে দুইজন গর্ভবতীও রয়েছেন বলে জানানো হয় প্রতিবেদনে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী পোড়া পাম গাছ এবং একটি মোটরবাইক দিয়ে ঘেরা একটি খোলা জায়গায় ১৫ জনের মৃতদেহ দেখেছেন।

স্থানীয় ইবা সম্প্রদায়ের নিরাপত্তা প্রধান রুফাস ওয়েলেকেম বলেন, আগুনে পঁয়ত্রিশ জন  দগ্ধ হয়েছিলেন ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় দুই জন হাসপাতালে ভর্তি হলেও সকালে তারাও মারা যান। ইতোমধ্যে নিহতদের স্বজনরা কয়েকজনকে শনাক্ত করে দাফনের জন্য নিয়ে গেছেন।

তেল-সমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে অবৈধ তেল পরিশোধন একটি সাধারণ ঘটনা। দেশটির স্থানীয় দরিদ্ররা লাভের আশায় প্রধান প্রধান বিভিন্ন তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল চুরির পর সেগুলো অবৈধ শোধনাগারে নিয়ে জমা করে। আর এসব অবৈধ পরিশোধনাগারে প্রায়শই বিস্ফোরণ, অগ্নিকাণ্ডসহ নানা দুর্ঘটনা ঘটে। এতে প্রাণহানিও ঘটে অনেক। ইবা সম্প্রদায়ে ঘটা সোমবারের বিস্ফোরণটি এ ধরনের দুর্ঘটনার সর্বশেষ ঘটনা বলে জানান  রুফাস ওয়েলেকেম। বছরের পর বছর ধরে এসব অবৈধ তেল শোধনাগারগুলো  বন্ধ করার চেষ্টা করে সামান্যই সফলতা পেয়েছে নাইজেরিয়ার সরকার। স্থানীয় পরিবেশবাদী গ্রুপগুলো অভিযোগ, অবৈধ তেল শোধনাগারগুলোর পরিচালনায় বেশিরভাগই রাজনীতিবিদ এবং নিরাপত্তা কর্মকর্তারা জড়িত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24