বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন

নগরকান্দায় এ্যাড.জামাল হোসেনের গণসংযোগ ও লিফলেট বিতরণ

নগরকান্দা(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৬১৭ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া আজ শুক্রবার দিনভর সভা-সমাবেশ ও গণসংযোগ করেছেন।

নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা মোড়, শাকপালদিয়া বাজারসহ প্রধান প্রধান কয়েকটি বাজারে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

 

অ্যাডভোকেট মোঃ জামাল হোসেন মিয়া বলেন, আসন্ন সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আরেক বার আওয়ামীলীগ সরকার গঠন করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আমি ফরিদপুর -২ আসনে নগরকান্দা – সালথা নৌকার সম্ভাব্য প্রার্থী। আমি আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ।এবং বিজয়ী হয়ে শেখ হাসিনাকে এ আসন উপহার দিবো। কারন এলাকার জনগণ আমার সাথে আছে। আমি এলাকার জনগণের কল্যানে নিয়মিত কাজ করে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, ইউপি সদস্য খোকা মিয়া, ডাঙ্গী ইউপি সদস্য আবুল হোসেন, যুবলীগ নেতা জাকির হোসেন, জুবায়ের হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24