শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করছেঃএমপি লাবু চৌধুরী

সালথা (ফরিদপুর) প্রতিনিধি;
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৭০৩ Time View

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের সালথায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

গতকাল শনিবার (২১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত সালথা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। মন্দির পরিদর্শনে গিয়ে স্থানীয় নেতা, মণ্ডপের পূজারী, ভক্ত ও পূণ্যর্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ও পূজার আইন শৃংঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহিদুল হাসান খান সোহাগ, আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমা চয়ন, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

পূজামণ্ডপ পরিদর্শনকালে লাবু চৌধুরী বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করছে। আমরা আশা করি আগামীতে আপনাদের এই আনন্দ-উৎসবে আমরা আবারও যোগ দিতে পারব। আমার মায়ের মত সর্বদা আমি আপনাদের পাশে আছি থাকব। আপনাদের সেবা করেই বাকি জীবন কাটাতে চাই। আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে সহোযোগিতা করুন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24