শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চিরকুটে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৬৯৪ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলায় টুম্পা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। সদরপুর থানা পুলিশ রোববার বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এর আগে সকাল ১১টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়। মৃত টুম্পা ওই এলাকার মোশাররফ প্রামাণিকের মেয়ে এবং সাতরশি গ্রামের প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রী।

টুম্পার পরিবার জানায়,  টুম্পা প্রায় দুই সপ্তাহ আগে উপজেলার পূর্বকান্দি গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসে। সকাল ১১টার দিকে ঘরের বারান্দায় আড়ার সঙ্গে গলায়া ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় পরিবার। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

টুম্পার বাবা মোশারফ প্রমাণিক জানান, স্বামীর সঙ্গে কয়েকদিনে দফায় দফায় মোবাইলে টুম্পার ঝগড়া হয়। আজ সকালে পরিবারের সদস্যরা যার যার কাজে ব্যাস্ত ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের বারান্দার আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। পুলিশ টুম্পার ঘর থেকে একটি চিরকুট পায়। সেখানে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুকুমার দাস বলেন, খবর পেয়ে সঙ্গীও ফোর্স নিয়ে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। আমরা ওই নারীর ঘরে একটি চিরকুট পেয়েছি। সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24