শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ইস্পাহানি নিবেদিত আনোয়ারা-মান্নান বেগ আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন রাজবাড়ী জেলা

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৭৯৮ Time View

 

গতকাল শুক্রবার (২০ অক্টোবর) ফরিদপুরের চরভদ্রাসনের চরসুলতানপুর স্কুল মাঠে আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা: মহসিন বেগের সভাপতিত্বে এবং ইস্পাহানির পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় আয়োজিত আনোয়ারা মান্নান বেগ আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

 

ফাইনাল ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(বিকেএসপি) কে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজবাড়ী জেলা। প্রথমার্ধের দুর্দান্ত খেলায় রাজবাড়ী জেলা ২-০ গোলে এগিয়ে থাকে।বিরতির পর আরো একটি গোল অর্জন করে রাজবাড়ী জেলা। ফলে ব্যবধ্যান বেড়ে ৩-০ গোলে এগিয়ে থাকে রাজবাড়ী জেলা। নির্ধারিত সময়ের শেষ মূহুর্তে বিকেএসপি ১ টি গোল রাজবাড়ী জেলার জালে জড়াতে সক্ষম হলেও ৩-১ গোলের ব্যবধানেই রেফারির বাঁশির মাধ্যমে খেলার সমাপ্তি ঘটে। ম্যাচ শুরু হওয়ার আগেই দূর-দূরান্ত থেকে ফুটবল প্রেমীদের আগমনে কানায় কানায় দর্শকে মাঠের গ্যালারি ভরে উঠে।

আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব আর্কিটেক্ট মুজাহিদ বেগের পরিচালনায় সমাপনী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার পিএএ। এসময় সদ্য ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় তাকে কেক কেটে বরণ ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো: শাজাহান পিপিএম। এছাড়া উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো: ফুয়াদ, জেলা পরিষদের প্রভাবশালী সদস্য ইলিয়াস বেগ নান্নু, বিশিষ্ট শিল্পপতি শামসুল হক পান্নু বেগ,ইস্পাহানি টি লিমিটেড এর উইং ম্যানেজার মিজানুর রহমান , ডিভিশনাল ম্যানেজার এস এম তারিকুল ইসলাম,চরভদ্রাসনের উপজেলা চেয়ারম্যান মো: কাউসার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্শেদ,চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা প্রমুখ।

 

আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব ও ক্রীড়া সংগঠক আর্কিটেক্ট মুজাহিদ বেগ বলেন, ছেলেমেয়েদেরকে মোবাইল ও মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। আমরা চাই যুবকেরা ফ্রি ফায়ার,পাবজিসহ অন্যান্য অনলাইন গেম থেকে ফিরে আসুক।তারা নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়বে ও মাঠে খেলাধুলা করবে এ-ই প্রত্যাশা ব্যক্ত করেন। ম্যাচ শেষে বিজয়ীদেরকে পুরুষ্কার বিতরনীর মাধ্যমে এই টুর্নামেন্টের সমাপ্তি সমাপ্তি ঘোষণা করেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার পিএএ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24