মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ফরিদপুরে হাইওয়ে পুলিশের আয়োজনে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুসষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৮৭৯ Time View

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) বিকেল ৩টায় এ বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের নকআউট পর্ব ফরিদপুর সদর উপজেলার মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। এতে বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলার ১৬টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বে দক্ষিণ বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ এবং সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের মধ্যে বিতর্ক হবে।

এ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান। এতে হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান ছাড়াও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র- শিক্ষক, অভিভাবক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।

বিতর্ক অনুষ্ঠানে আগত দর্শকদের মধ্য হতে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে কুইজ বিজয়ীদেরকেও পুরস্কৃত করা হবে। এ বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ ও বিতার্কিক ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহ প্রদানের জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24