মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ফরিদপুরের ভাঙ্গায় (ইউএনও)’র অভিযানঃ১২০০ ফিট পাইপসহ ২ মেশিন জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৬২৯ Time View

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) আজিম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন ভাঙ্গা  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। এ অভিযানে ভাংঙ্গা পৌরসভাধীন শাহ মুল্লুকদী থেকে অবৈধ বালু উত্তোলনকারী ২ টি ড্রেজার মেশিন ও ১২০০ ফিট পাইপ জব্দ করা হয়  বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) আজিম উদ্দিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শাহ মুল্লুকদী এলাকায় একটি প্রভাবশালী  চক্র দীর্ঘদিনধরে অবৈধ ড্রেজার বসিয়ে কুমার নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদী ও নদীর পাড়ের ফসলি জমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়। এছাড়াও ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে পরিবেশের ব্যাপক ক্ষতিসাধিত হয়।

অভিযান পরিচালনার সময় আমাদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

 

আগামীতে নদীর পাড় ও জমির  ক্ষতি করে  কেউ বালু উত্তোলন করলে  তাদের বিরুদ্ধেও কঠোর  ব্যবস্থা নেয়া হবে । জনস্বার্থে  আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24