শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জে স্টিল মিলে ‘গ্যাস পাইপে বিস্ফোরণ’ দগ্ধ ৫ শ্রমিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি;
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৫২৫ Time View

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি স্টিল মিল কারখানায় ‘গ্যাস লাইনের পাইপে’ বিস্ফোরণের ঘটনায় পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে গোদনাইলের শারমিন স্টিল লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা৷

এ ঘটনায় দগ্ধ হয়েছেন- সাইফুল ইসলাম (৩০), ইকবাল হোসেন (২৫), মোজাম্মেল হক (৩০), মো. জাকারিয়া (২০) ও শরিফুল ইসলাম (৩২)।  তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন৷

হাসপাতালটির আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের অবস্থা সংকটাপন্ন৷ তার শরীরের প্রায় পুরোটাই পুড়ে গেছে।

এ ছাড়া সাইফুলের ৬০ শতাংশ, শরিফুলের ৫৭ শতাংশ, জাকারিয়ার ৩৫ শতাংশ ও ইকবালের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে৷ তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ওই চিকিৎসক৷

ওসি গোলাম মোস্তফা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে৷  তারা জানিয়েছে, কারখানার গ্যাস লাইনে অতিরিক্ত চাপ থাকার কারণে হঠাৎ বিস্ফোরণ হয়৷

“প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনাই মনে হচ্ছে৷ তবে কারখানা কর্তৃপক্ষের কোনো অবহেলা বা ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে”, যোগ করেন তিনি৷

চিকিৎসক জানিয়েছেন, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের অবস্থা সংকটাপন্ন৷ তার শরীরের প্রায় পুরোটাই পুড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24