রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

ফরিদপুরে তিন প্রজন্ম ধরে হোমিও সেবা দিয়ে যাচ্ছে শতবর্ষী রাণী হোমিও হল 

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১০১২ Time View

 হোমিওপ্যাথি চিকিৎসা একটি প্রাচীনতম চিকিৎসাসেবা পদ্ধতি যার আবিষ্কারক জার্মানির বিখ্যাত চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান।তিনি ১৮০৫ সালে সালে প্রথম হোমিও চিকিৎসা শুরু করেন।১৮১০ সালে হোমিওপ্যাথি চিকিৎসার নিয়মাবলি সংক্রান্ত অর্গানন অব রেসনাল হেলিং আর্ট শিরোনামে জার্মানির ভাষায় একটি বই লিখেন। যা পরবর্তীতে অর্গানান অব মেডিসিন নামে প্রকাশিত হয়। তখন থেকে আজ অবধি বিশ্বব্যাপী হোমিওপ্যাথি চিকিৎসার ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশেও হোমিও চিকিৎসা একটি প্রাচীন চিকিৎসা সেবা হিসেবেই সুপরিচিত।
 রাণী হোমিও হল তেমনই একটি শতবর্ষী হোমিও চিকিৎসালয় যা ফরিদপুর শহরের টেপাখোলা বাসস্ট্যান্ডের অদূরে ভূমি অফিসের বিপরীতে  অবস্থিত।এর প্রতিষ্ঠাতা ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস। তার মায়ের নামানুসারে এই চিকিৎসালয়ের নামকরণ করেন। ডাঃ প্রভাত রঞ্জন বিশ্বাস দীর্ঘদিন এখানে চিকিৎসা সেবা দিয়েছেন। তিনি বহু হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন।  বর্তমানে তিনি গোয়ালচামটস্থ লাক্সারি হোটেলের নিচতলার একটি চেম্বারে হোমিও সেবা দিয়ে যাচ্ছেন।
ডাঃ পংকজ বিশ্বাস যিনি ডাঃ প্রভাত রঞ্জন বিশ্বাসের জৈষ্ঠপুত্র তিনিই বর্তমানে রাণী হোমিও হলে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। ডাঃ পংকজ বিশ্বাস এই প্রতিবেদক কে বলেন, রাণী হোমিও হল একটি শতবর্ষী পুরাতন চিকিৎসালয় যেখানে শহরেরে বাইরে দূর দুরান্ত থেকে অনেক রোগী চিকিৎসা নিতে এখানে আসেন।অনেক গরীব ও অসহায়দের কে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি।এর মধ্যে অন্যরকম একটা আনন্দ খুঁজে পাই। এখানে  আসা রোগীদের বেশিরভাগ ই নারী ও শিশু। আমি পুরাতন  জটিল ও কঠিন রোগসহ হেপাটাইটিস বি-ভাইরাস,টিউমার ও যৌন রোগের  চিকিৎসা করে থাকি। এছাড়াও আমি বিভিন্নসময়ে অসহায় ও হতদরিদ্রদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেই।কিছুদিন আগেও হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি।
আমার পিতামহ ডাঃ দ্বারকানাথ বিশ্বাস তিনিও একজন চিকিৎসক ছিলেন।তিনি কলকাতা থেকে চিকিৎসা শাস্তে  পড়াশোনা শেষ করে নিজ গ্রাম চরপদ্মাবিলে চিকিৎসা সেবা শুরু করেন। তিনি আমৃত্যু চিকিৎসা সেবা দিয়ে গেছেন। আমিও পূর্ব পুরুষদের চিকিৎসা সেবার ধারা অব্যাহত রাখতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24