রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

তাদের টার্গেট ছিল নারী যাত্রী

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি;
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৬৪২ Time View

সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে বসতেন পেছনের সিটে। পাশে খালি রাখা হতো একটি সিট। সেই সিটে বসানো হতে নারী যাত্রীকে। পরে সুযোগ বুঝে সেই নারী যাত্রীকে নির্জন স্থানে নিয়ে ছিনিয়ে নেওয়া হতো সঙ্গে থাকা টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল। সম্প্রতি এমন ঘটনা প্রায়ই ঘটতে থাকতে ফেনীর ছাগলনাইয়া উপজেলায়।

এ ঘটনায় ভুক্তভোগীদের মামলার পরিপ্রেক্ষিতে ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- নোয়াখালী কবিরহাট নবগ্রামের মোমিন উল্লাহ (৬০) ও একই সুধারাম থানার ধর্মপুর গ্রামের আবদুল খালেক (৩৫)। তাদের বিরুদ্ধে ৬টির বেশি মামলা রয়েছে।

সোমবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান।

পুলিশ সুপার বলেন, এ চক্রটি সিএনজিচালিত অটোরিকশায় এক যাত্রীর জন্য জায়গা ফাঁকা রাখত। পরে খালি সিটে যাত্রী উঠিয়ে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিত। চক্রটি বেশ কিছুদিন ধরে নোয়াখালী থেকে এসে ফেনী ও ফুলগাজী এলাকায় এসব ছিনতাই করত। যাত্রী বাছাইয়ের ক্ষেত্রে তারা বেশিরভাগ সময় নারীদের টার্গেট করত। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24