বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

চরভদ্রাসনে কাজী জাফরউল্লাহর উঠান বৈঠক অনুষ্ঠিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৬১০ Time View

ফরিদপুরের চরভদ্রাসনে উঠান বৈঠক করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের করিম মৃধার ডাঙ্গী গ্রামের সরোয়ার মেম্বরের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগ ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ এ উঠান বৈঠক আয়োজন করে।

আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ মাষ্টারের সভাপতিত্বে এবং আব্দুল লতিপ খানের সঞ্চালনায় কাজী জাফরউল্লাহ প্রধান অতিথি হিসেবে এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফরউল্লাহ বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আবারও ভোট দিতে হবে।

তিনি সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে একযোগে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান। এ সময় তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট ইছাহাক মিয়া, যুগ্ম আহ্বায়ক ফকির মো. মোশারফ হোসেন, বেলায়েত হোসেন রুবেল ও আহসানুল হক মামুন।

এতে বক্তব্য দেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামসুল হক মোল্লা, ইউপি সদস্য সরোয়ার মৃধা, ছাত্রলীগ সভাপতি মোকাদ্দেস হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24