শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

আ.লীগ নেতাকর্মীরা বাঁশের মাথায় পতাকাসহ মিছিল নিয়ে সমাবেশে

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৬৪৪ Time View

রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। তাদের অনেককে বাশেঁর মাথায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে সমাবেশে আসতে দেখা গেছে। কাকরাইল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেতাকর্মীরা বাস বা অন্যান্য যানবাহন থেকে নেমে সমাবেশের দিকে যাচ্ছেন।  এ সময় তাদের হাতে পতাকা সংবলিত লাঠি দেখা যায়।

আজ শনিবার বেলা ২টায় আওয়ামী লীগের এই সমাবেশ হওয়ার কথা রয়েছে। সকাল থেকেই নেতাকর্মীরা আসছেন। আজকের সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গত ১৮ অক্টোবর বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করবে বলে ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগও রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করার ঘোষণা দেয়। ক্ষমতাসীন দল পুলিশকে চিঠি দিয়ে জানায়, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তারা সমাবেশ করবে। গতকাল শুক্রবার রাতে পুলিশ সমাবেশের অনুমতির বিষয়টি জানিয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24