শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

আগামীকাল ঢাকায় বিএনপির মহাসমাবেশ: ফরিদপুরে বিএনপির ৪২ নেতা-কর্মী আটক

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৫৬৭ Time View

আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ ঘিরে ফরিদপুরের বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে পুলিশের তল্লাশিচৌকি।

বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা।আজ শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের রাজবাড়ীর বদরপুর রাস্তার মোড়ে এমন দৃশ্য দেখা যায়।

রাজধানী ঢাকায় বিএনপির ডাকা মহাসমাবেশের এক দিন আগে ফরিদপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে দলটির ৪২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত সালথা, ফরিদপুর সদর, সদরপুর, বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা ও চরভদ্রাসন উপজেলায় এসব গ্রেপ্তারের ঘটনা ঘটে। গ্রেপ্তারের এই সংখ্যা প্রথম আলোকে জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া।

বিএনপি নেতারা অভিযোগ করেছেন, আগামীকালের ঢাকার সমাবেশে যেন নেতা-কর্মীরা না যেতে পারেন, এ জন্য ধরপাকড় চালাচ্ছে পুলিশ। যদিও পুলিশের তরফ থেকে এ ধরনের অভিযোগ নাকচ করে দেওয়া হচ্ছে। মধুখালী, আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা নিয়ে গঠিত মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সংখ্যাটা বলতে পারছি না। তবে রাজনৈতিক কারণে তাঁদের গ্রেপ্তার করা হয়নি। তাঁদের সবার নামেই বিভিন্ন মামলা আছে। এসব মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের রাজনৈতিক পরিচয় আমরা জানি না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24