শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

‘লাকি চার্ম’ নিয়ে ঘোর আপত্তি দীপিকার

অনলাইন  ডেস্ক:
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৭০ Time View

বলিউডের জনপ্রিয় তারকা জুটি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছিলেন তারা। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’র মতো হিট সিনেমায় দেখা গেছে এই জুটিকে।শাহরুখের সঙ্গে জুটি হিসেবে সাফল্য পাওয়ায় অনেকেই দীপিকাকে অভিনেতার ‘লাকি চার্ম’ মনে করেন। তবে এই ‘লাকি চার্ম’ তকমাটি নিয়ে ঘোর আপত্তি রয়েছে দীপিকার। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মুম্বাইতে ‘জওয়ান’র সাফল্য উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বিষয়ে মুখ খুলেছেন এই নায়িকা।

দীর্ঘ বিরতির পর চলতি বছর ‘পাঠান’ দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন শাহরুখ খান। এ সিনেমায় তার সঙ্গী দীপিকা। মুক্তির পর বক্সঅফিস ব্যাপক সাফল্য পায় সিনেমাটি। সর্বশেষ ‘জওয়ান’-এ অতিথি চরিত্রে হলেও শাহরুখের সঙ্গে ছিলেন দীপিকা। তাই দীপিকা শাহরুখের ‘লাকি চার্ম’, সংবাদমাধ্যমেগুলোতে হরহামেশাই এমন শিরোনাম দেখা যায়।

এ বিষয়ে আপত্তির সুরে দীপিকা বলেন, কারও জন্য ‘লাকি চার্ম’ হওয়া আমার মনে হয় খুবই বাজে তকমা। আমার হৃদয়ে শাহরুখ খানের জন্য ভালোবাসা আর সম্মান আছে। আর তাই তিনি যা কিছু বলবেন, আমি তা করার জন্য প্রস্তুত আছি।

‘জওয়ানে’ সিনেমায় দীপিকার সঙ্গে যুক্ত হওয়ার প্রসঙ্গে শাহরুখ বলেন, নয়নতারার বিয়ের দিন অ্যাটলি আমাকে দীপিকার কথা বলেছিলেন। দীপিকা আমার মায়ের চরিত্রে অভিনয় করবে কি না, আর ছোট চরিত্রে সে রাজি হবে কি না। এ নিয়ে ভীষণ দ্বিধায় ছিলাম আমি।

আমরা যখন পাঠান সিনেমার ‘বেশরম’ গানের শুটিং করছিলাম, তখন আমার ম্যানেজার পূজাকে জিজ্ঞাসা করি, দীপিকা আমার মায়ের চরিত্রে অভিনয় করবে কি না। পূজা তখনই দীপিকার সঙ্গে দেখা করে কথা বলে আমাকে জানায় যে সে (দীপিকা) রাজি আছে।

একই প্রসঙ্গে অভিনেত্রী আরও যোগ করেন, আমি ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং করছিলাম, তখন শাহরুখ ও অ্যাটলি আমাকে ‘জওয়ান’র কাহিনি শোনানোর জন্য এসেছিলেন। আমার কাছে চরিত্রের দৈর্ঘ্য কখনও বড় কথা নয়। আমার আর শাহরুখের সম্পর্কের কথা কারও অজানা নয়। আমি জানি, যদি কখনও বিপদে পড়ি, তখন সবার আগে যে মানুষটি আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবেন, তিনি হলেন শাহরুখ। তাই সে কিছু বললে আমি সেই কথা কখনোই ফেলব না।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর মুক্তির পায় শাহরুখ-দীপিকা অভিনীত ‘জওয়ান’। মুক্তির পরেই বক্সফিসে রীতিমতো ঝড় তুলেছে সিনেমাটি। মাত্র আটদিনেই বিশ্বজুড়ে ইতিমধ্যেই ৭০০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে এটি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24