বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

রাশিয়ার শীর্ষ নৌ কমান্ডারকে হত্যার দাবি ইউক্রেনের

অনলাইন  ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৬১ Time View

 

কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরের কমান্ডারসহ ৩৪ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) ইউক্রেনিয়ান স্পেশাল অপারেশন ফোর্স জানিয়েছে, গত সপ্তাহে ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

ওই হামলায় নিহত হন নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভ এবং অন্য ৩৩ কর্মকর্তা। তবে, ইউক্রেনের এ দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রয়টার্স ও সিএনএন অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।ইউক্রেনের হামলায় রাশিয়ার অন্যতম শীর্ষ নৌ কর্মকর্তা অ্যাডমিরাল ভিক্টর সোকোলভ নিহত হয়েছেন কি না, রয়টার্স তা জানতে চাইলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে তথ্যটি নিশ্চিত বা অস্বীকার করেনি।

২০১৪ সালে অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপের দখল নেয় রাশিয়া। গত বছর ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এই অঞ্চলটি ইউক্রেনের হামলার শিকার হচ্ছে। সম্প্রতি ক্রিমিয়ায় ইউক্রেনের হামলা বাড়ছে। রয়টার্স জানিয়েছে, রাশিয়ার নিযুক্ত কর্তৃপক্ষ ক্রিমিয়াতে ইউক্রেনের ক্রমবর্ধমান হামলা মোকাবিলার জন্য অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে। রাশিয়া গুরুত্বপূর্ণ এই অঞ্চল থেকে ইউক্রেনে অনেক বার বিমান হামলা চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24