শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভূমি কর্মকর্তার ২২ বছর কারাদণ্ড, ১ কোটি ৬৮ লাখ জরিমানা

ফরিদপুর প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০৭ Time View

 

ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিনটি মামলায় মোহাম্মদ শাহরিয়ার মতিন (৪৩) নামে এক ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে ২২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক কোটি ৬৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় দেন।

শাহরিয়ার মতিন গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা থাকাকালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে দুদক। সেই মামলায় মঙ্গলবার তাকে কারাদণ্ড দেন আদালত। বর্তমানে শাহরিয়ার মতিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (সাময়িক বরখাস্ত) পদে রয়েছেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার দেওগাঁও গ্রামে।

আদালত সূত্র জানায়, দুদকের করা পৃথক তিনটি মামলার একটিতে ৫ বছর, আরেকটিতে ১০ বছর এবং অপরটিতে ৭ বছরসহ মোট ২২ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তিন মামলায় ৯৭ লাখ, ২১ লাখ এবং ৫০ লাখ টাকাসহ মোট এক কোটি ৬৮ লাখ টাকা জরিমানা করা হয়।

দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-পরিচালক রেজাউল করিম গণমাধ্যমকে জানান, দুদকের দায়েরকৃত পৃথক তিনটি মামলায় আদালত ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন শাহরিয়ার মতিনকে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24