শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

নাইজারে সেনা কমানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

অনলাইন  ডেস্ক:
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৭৮ Time View

আফ্রিকার দেশ নাইজারে সেনা উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, এরই মধ্যে তারা নাইজারে মোতায়েন করা সেনা অদল-বদলের কাজ শুরু করেছে। চূড়ান্ত পর্যায়ে তারা দেশটিতে মোতায়েন করা সেনার সংখ্যা অর্ধেকে কমিয়ে আনবে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে পলিটিকো এ তথ্য দিয়েছে। পেন্টাগনের অন্যতম মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের জানান, নাইজারের রাজধানী নিয়ামির বিমানবন্দরে যেসব সেনা মোতায়েন ছিল তাদের এরই মধ্যে আগাদেজের একটি ছোট ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘাঁটি রাজধানী নিয়ামি থেকে ৫০০ মাইল দূরে অবস্থিত।

নাইজারে সেনা উপস্থিতি কমানোর অংশ হিসেবে দেশটিতে সেনা সংখ্যা কমিয়ে ৫০০ থেকে ১০০০-এর মধ্যে আনা হবে। এই তথ্য মার্কিন কর্মকর্তারাই পলিটিকোকে নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত পেন্টাগনের ওপর নির্ভর করবে। উগ্রবাদবিরোধী লড়াইয়ের জন্য তারা কত সেনা নাইজারে রাখতে চায়, সেই সিদ্ধান্তের ভিত্তিতে সেনা সংখ্যা কমানো হবে।

নাইজারের সেনা অভ্যুত্থানের পর দেশের জনগণ ফরাসি সেনা উপস্থিতির বিরুদ্ধে রাজধানী নিয়ামির একটি ঘাঁটির কাছে ব্যাপক বিক্ষোভ করেছেন। নাইজারের জনগণ হুমকি দিয়েছেন যে, যদি দ্রুত ফ্রান্সের সেনা না সরানো হয়, তাহলে ফরাসি ঘাঁটিতে হামলা চালানো হবে।

এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ফরাসি সেনা উপস্থিতির বিরুদ্ধে নাইজারের জনগণের হুমকি বিবেচনায় রেখে আমেরিকার সেনা সরানো হচ্ছে। সূত্র : সিএনএন ও পলিটিকো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24