শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ভয়ে কারাবাখ ছাড়ছেন আর্মেনীয়রা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০১ Time View

নাগারনো-কারাবাখ ছেড়ে এরই মধ্যে পালিয়ে আর্মেনিয়ায় চলে গেছেন শত শত আর্মেনীয়। অঞ্চলটি আজারবাইজানের কবজায় যাওয়ার কয়েকদিন পরই জাতিগত নিধনের ভয়ে পালিয়ে যাচ্ছেন তারা।

আজারবাইজান এ সপ্তাহের শুরুতে ১ লাখ ২০ হাজার আর্মেনীয় অধুষ্যিত ওই অঞ্চল দখল করে এবং সেখানকার অধিবাসীদের নাগরিক হিসেবে সমানাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অঞ্চলটি পুনরায় একীভূত করবে বলে জানায়। তবে সেখানকার জাতিগত আর্মেনীয়রা নিধনযজ্ঞের শিকার হতে পারে বলে আর্মেনিয়া সতর্ক করেছে।

এই আশঙ্কার মুখে রবিবার কারাবাখ ছেড়ে যাওয়া প্রথম আর্মেনীয় দলটিতে ছিল প্রায় ৪০০ মানুষ। আর্মেনিয়া বলেছে, তারা পালাতে চাওয়া যে কাউকেই সহায়তা করবে। সেই সঙ্গে হুশিয়ার করেছে, আর্মেনীয়রা দলে দলে পালাতে থাকলে আজারবাইজান কর্তৃপক্ষই দোষের ভাগী হবে।

নাগারনো-কারাবাখের আর্মেনীয় নেতা সামভেল শাহরামানিয়ানের উপদেষ্টা ডেভিড বাবায়ান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তার জাতির প্রায় প্রত্যেকেই অঞ্চল ছেড়ে যাবে বলেই তিনি মনে করছেন। ডেভিড বলেন, ‘তার (সামভেল) মানুষরা আজারবাইজানের অংশ হিসেবে থাকতে চায় না। ৯৯ দশমিক ৯ শতাংশ মানুষই আমাদের এই ঐতিহাসিক ভূমি ছেড়ে চলে যেতে চায়।’ সূত্র : বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24