রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব  প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৯২ Time View

বহুল প্রতিক্ষীত পদ্মা রেল সেতু আগামী ১০ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেই ট্রেনে করেই তিনি পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেডিয়াম মাঠে জনসভায় যোগ দেবেন তিনি।সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভাঙ্গা উপজেলা সদরের ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এ জনসভা অনুষ্ঠিত হবে।

পরিদর্শনকালে নূরুল ইসলাম সুজন বলেন, ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। এরপর ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন এলাকায় প্রেস ব্রিফিং করবেন। পরে ভাঙ্গা ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, বিকেলে ট্রেন চলাচলের উদ্বোধন ও ভাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাসহ জেলা ও উপজেলার সব দফতরের প্রধানরা এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24