মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

চবিতে ছাত্রলীগের সংঘর্ষ : ঘণ্টাব্যাপী হল তল্লাশি, আটক ৫

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪৬ Time View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর দুটি আবাসিক হলে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় বেশকিছু লাঠিসোঁটা, স্টাম্প ও কয়েকটা রামদা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা থেকে শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলছে এ অভিযান। এ ঘটনায় শাহ আমানত হল থেকে পাঁচ বহিরাগতকে আটক করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফায় সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুটি পক্ষ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীরা। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।

পরে শুক্রবার রাত ১০টার দিকে প্রক্টরিয়াল বডির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল ও শাহ আমানত হলে তল্লাশি অভিযান চালায় পুলিশ। শাহ আমানত হলে শাখা ছাত্রলীগের সহ সভাপতি সাদাফ খান নেতৃত্বাধীন পক্ষ সিএফসি এবং শাহ জালাল হলে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী সিক্সটি নাইন পক্ষের আধিপত্য রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, গতকালের ঘটনার জেরে আজকেও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়েছে। কিছু দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচজন বহিরাগতকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24